1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে প্রথমবারের মত শতহস্তের দুর্গার প্রতিমা খুলনা মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব মনোনীত হলেন … সিলেটে পরিচ্ছন্নতাকর্মী খুন: বিচার ও ক্ষতিপূরণ দাবি, গ্রেপ্তার ৩ আসামি গম্ভীর-আল্লু অর্জুনের পর হাইকোর্টের দ্বারস্থ বলিউড অভিনেত্রী ৩০ বছর বয়সে ক্রিকেট ছাড়লেন স্কটিশ পেসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু, থাকছে নানা আয়োজন

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ Time View

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হওয়ার পর প্রায় ২০০ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। রোববারের এ ভূমিকম্পে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থা বিএনপিবি জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তি সুমাত্রার পশ্চিমে মেনতাওয়াই দ্বীপে ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুক্ষণ পর একই এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার একটি পরাঘাত হয়। তবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তারা।

বিএনপিবি জানিয়েছে, ভূমিকম্পের সময় মাথায় কাঠ পড়ে এক ব্যক্তি জখম হন আর স্থানীয় একটি স্কুল ও একটি স্বাস্থ্য কেন্দ্র কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেনতাওয়াই এর বাসিন্দা নুরজুলি হাসনাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কম্পন খুব শক্তিশালী ছিল এবং তাঁর কাঠের বাড়িটি কেঁপে উঠেছিল।

একইদিন ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের পূর্বে ইস্টার্ন নিউ গিনি অঞ্চলের পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। অতি শক্তিশালী এ ভূমিকম্পে কিছু মানুষ আহত, সম্পদের ক্ষয়ক্ষতি হয় ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে শনিবার ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। শনিবার এর আগে একই এলাকার কাছে ৬ দশমিক ১, ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ৫ মাত্রার আরও তিনটি ভূমিকম্প হয়েছিল।

এর মাত্র ১১ দিন আগে ২৯ অগাস্ট ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। এখানেও এর আগে আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ