1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সর্বোচ্চ আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে প্রথমবারের মত শতহস্তের দুর্গার প্রতিমা খুলনা মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব মনোনীত হলেন … সিলেটে পরিচ্ছন্নতাকর্মী খুন: বিচার ও ক্ষতিপূরণ দাবি, গ্রেপ্তার ৩ আসামি গম্ভীর-আল্লু অর্জুনের পর হাইকোর্টের দ্বারস্থ বলিউড অভিনেত্রী ৩০ বছর বয়সে ক্রিকেট ছাড়লেন স্কটিশ পেসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু, থাকছে নানা আয়োজন

ব্রিটিশরা অর্থ গুনছে আর আমরা গুনছি লাশ: ইউক্রেন ফার্স্ট লেডি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯ Time View

ব্রিটিশরা অর্থ গুনছে আমরা গুনছি লাশ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

বিবিসির সাংবাদিক লরা কুয়েনসবার্গকে ইউক্রেনের ফার্স্ট লেডি রোববার ( ৪ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন যুদ্ধের কঠিন অর্থনৈতিক প্রভাব মিত্রদেশগুলোর ওপর পড়েছে। তবে মানবিক ক্ষতির বিষয়টিকেই বেশি প্রকাশ করা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন তিনি।

রাজধানী কিয়েভে ওলেনা জেলেনস্কির ওই সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে। ২০০৩ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিয়ে হয় ওলেনা জেলেনস্কির।

তিনি আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বে গ্যাস ও তেলের দাম বেড়েছে। ব্রিটিশদের জ্বালানির জন্য অধিক অর্থ ব্যয় করতে হচ্ছে।

ব্রিটিশরা অর্থ গুনছে আর আমরা গুনছি লাশ: ইউক্রেন ফার্স্ট লেডি

ওলেনা জেলেনস্কি বলেন, ‘আমি বুঝতে পারছি পরিস্থিতি খুব কঠিন। তবে করোনা মহামারির সময়টা মনে করুন। এখনো মহামারি কাটেনি। মহামারির সময় সব জায়গায় দ্রব্যমূল্য বেড়েছে। ইউক্রেনেও বেড়েছে’।

ইউক্রেনের ফার্স্ট লেডি আরও বলেন, ‘ইউক্রেনে দ্রব্যমূল্য বাড়ছে। কিন্তু বড় কথা হচ্ছে যুদ্ধে আমাদের দেশের মানুষের প্রাণ যাচ্ছে’।

তিনি আরও বলেন, ‘যখন তোমরা ব্যাংক অ্যাকাউন্টে অথবা তোমাদের পকেটে থাকা কড়ি গুনছো, তখন আমরাও একই কাজ করছি। সেই সঙ্গে আবার হতাহত মানুষের সংখ্যাও গুনছি’।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ