1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঋণখেলাপি হতে পারে টেসলা, আশঙ্কা মাস্কের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৬ Time View

নতুন উৎপাদন প্ল্যান্ট থেকে বেশ কয়েক বিলিয়ন ডলার লোকসান গুনেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। পাশাপাশি কোভিড মহামারির কারণে প্রতিষ্ঠানটির বৈশ্বিক সরবরাহ চেইনেও ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে বেশ আর্থিক ঝুঁকির মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক টেসলা ঋণখেলাপি হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছেন, টেসলা ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

ইলন মাস্ক বলেছেন, ‘গত দুই বছর আমাদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল। বিশ্বজুড়ে আমাদের সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছিল। একের পর এক আঘাত আসছিল আমাদের ওপর। আমরা এখনো সেই সংকট কাটিয়ে উঠতে পারিনি। এখন আমাদের উদ্বেগের বিষয় হলো—আমরা কীভাবে কারখানাগুলো চালু রাখব, যাতে আমরা কর্মচারীদের অর্থ প্রদান করতে পারি এবং নিজেদের দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি।’

তবে ওই সাক্ষাৎকারের সময় মাস্ক হয়তো একটু বাড়িয়ে বলেছেন এমনটাও ভাবছেন অনেকে। দেউলিয়া হওয়ার ঝুঁকির কথা উল্লেখ করার সময় তিনি হয়তো বাড়িয়ে বলেছেন এমনটাও হতে পারে। তবে প্রতিষ্ঠানটি গত দুই বছরের মধ্যে তার সবচেয়ে কঠিন প্রান্তিকটি শেষ করতে যাচ্ছে।

উল্লেখ্য, সাংহাইয়ে টেসলার উৎপাদন কারখানা কোভিডের কারণে বেশ কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এ ছাড়া মাস্ক তাঁর সাক্ষাৎকারে জানিয়েছিলেন, টেসলা তার সর্বশেষ প্রান্তিকে জার্মানি ও যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুটি নতুন কারখানা শুরু করেছিল। কিন্তু কোভিডের কারণে সরবরাহ চেইন বাধাগ্রস্ত হওয়ায় কারখানাগুলো কোনো লাভের মুখই দেখেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ