1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি

ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

তুরস্কের অন্যতম বৃহৎ শহর ইস্তাম্বুলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ বন্যাকে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। বন্যায় এখন পর্যন্ত চারজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

জনসংখ্যার দিক থেকে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় শহরটিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি। টানা অতিবৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়।

বন্যা পরিস্থিতি নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফসি বলেন, ‘আমরা জনগণকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে একই সঙ্গে আমরা ১৯৪২ সালের পর সবচেয়ে বড় বন্যার মোকাবিলা করছি।’

শুক্রবার সকালে ইস্তাম্বুলের সারিয়ার জেলার একটি সেতুর নিচ থেকে ৬৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ওই এলাকায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এর আগে বন্যায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বন্যার পানিতে শহরটির বিভিন্ন বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডুবে গেছে একাধিক সড়ক ও পার্কিং এলাকা। পানির প্রবল স্রোতে বিভিন্ন যানবাহন ভেসে গিয়ে উঁচু পাহাড়ি এলাকায় স্তূপ হয়ে জমা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি মোকাবিলা ও মানুষের সহায়তায় কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ