1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: জানানো হয়নি বাংলাদেশকে, তথ্য চেয়ে সৌদিকে চিঠি

রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

অভিনব এই প্রতিমা দেখতে মন্দিরে ভিড় করছেন দর্শনার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শারদীয় দুর্গোৎসবে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দর্শনার্থীদের নজর কেড়েছে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের একটি পূজামণ্ডপ।

তাহেরপুর শ্রীশ্রী গঙ্গামাতা মন্দিরে ১০ হাজার গোল্ডেন কয়েন চকলেট দিয়ে তৈরি করা হয়েছে দুর্গাপ্রতিমা। অভিনব এই প্রতিমা দেখতে মন্দিরে ভিড় করছেন দর্শনার্থীরা।

স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ সংঘের উদ্যোগে তৈরি করা হয়েছে প্রতিমাটি। স্বর্ণালি রঙের কয়েন চকলেট দিয়ে সাজানো প্রতিমার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সৃজনশীল এই আয়োজনকে ঘিরে তাহেরপুরের হালদারপাড়ায় পূজামণ্ডপটি রাজশাহী অঞ্চলের দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে ওঠেছে।

তাহেরপুর শ্রী শ্রী গঙ্গামাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দ্বীজেন হালদার বলেন, প্রতিবছর দুর্গাপূজায় দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন তারা। সেই ধারাবাহিকতায় এবার চকলেট দিয়ে দুর্গাপ্রতিমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়। ব্যতিক্রমী এ প্রতিমা তৈরিতে প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে।

তিনি বলেন, প্রতিমাটির মূল কারিগর নাটোরের প্রতিমাশিল্পী নীল কুমার দাস। তার নিপুণ হাতে ১০ হাজার পিস কয়েন চকলেট প্রতিমার পোশাকে ব্যবহার করা হয়েছে।

তাহেরপুর শ্রী শ্রী গঙ্গামাতা মন্দির কমিটির সভাপতি শিবেন হালদার বলেন, চকলেট দিয়ে তৈরি প্রতিমাটি এবারের পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। দর্শনার্থীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পূজা উপভোগ করতে পারেন, সে জন্য কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মবের জোশ এখন ডিজিটাল, বিচারের সংস্কৃতি কোন যুগে?

শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, মানসিক স্বাস্থ্য ও আমাদের দায়বদ্ধতা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অপরাধের বিবরণ অস্পষ্ট, রাষ্ট্রের দায় কোথায়?

মওদূদী কেন জিন্নাহবিরোধী-১: মুসলমানদের নাকি ইসলামের রাষ্ট্র?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ