1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার বুসান উৎসবে সেরা ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সিনেমা বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি সমন্বয়ের অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে ব্যাংকিং ও শেয়ারবাজারের কার্যক্রম।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে আজকের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি দপ্তর ও ব্যাংকে ছুটি থাকবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি দপ্তর বন্ধ থাকবে। একইভাবে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংকও পাঁচ দিন বন্ধ থাকবে।

এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়। অন্যদিকে, দুর্গাপূজার ছুটি সমন্বয় করে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ