1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

শস্য চুক্তির নিশ্চয়তার দায়িত্ব জাতিসংঘের : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৯ Time View

বিশ্ব খাদ্য সংকট মোকাবেলায় এবং কৃষ্ণ সাগরে রূপ্তানির জন্যে আটকে থাকা ইউক্রেনের শস্য ছাড়ে মস্কো ও কিয়েভের মধ্যকার যুগান্তকারী চুক্তির নিশ্চয়তার দায়িত্ব জাতিসংঘের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শুক্রবার তার প্রতিদিনকার ভিডিও বার্তায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, ইউক্রেনীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে নস্যাৎ করতে রাশিয়া উস্কানি দিতে পারে। কিন্তু আমরা জাতিসংঘকে বিশ্বাস করি। তাই এই চুক্তির নিশ্চয়তা দেয়ার দায়িত্ব জাতিসংঘের।

কৃষ্ণ সাগরে আটকে থাকা শস্য রপ্তানীর লক্ষ্যে শুক্রবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন এক যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করে। এতে সহ জামিনদার তুরস্ক ও জাতিসংঘ।

উল্লেখ্য, বিশ্বে রাশিয়া ও ইউক্রেন কৃষিপণ্যের অন্যতম বৃহৎ রূপ্তানিকারক দেশ। কিন্তু যুদ্ধের কারণে ইউক্রেনের গম রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়।

চুক্তির পর খুব শিগগির কৃষ্ণসাগর বন্দর থেকে শস্য রপ্তানির কাজ শুরু হবে বলে জানিয়েছেন ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী আলেকজান্ডার কুব্রাকভ।

তিনি বলেন, চুক্তিটি আমাদের শর্তে স্বাক্ষরিত হয়েছে। এখানে কোনো বিশ্বাসঘাতকতা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ