1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি ‘আকস্মিক’ এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী আমি নিজেই মনোনয়নের ব্যাপারে না করে দিয়েছি, আমার পরিচয় একটাই মির্জা আব্বাসের স্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি শিরীন শারমিনের ট্রাম্পকে ‘মুখ সামলে কথা বলতে’ বলল পাকিস্তান মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না: তথ্য প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশে ফিরেছেন আরও ১ হাজার ৯৯০ হাজি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৬ Time View

হজ শেষে একদিনে আরও এক হাজার ৯৯০ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে শুক্রবার (২২ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৭৭৪ জন হাজি।

আজ শনিবার (২৩ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১৮ হাজার ৭৮৪ জন হাজি দেশে ফিরেছিলেন

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৫৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ২৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

মারা যাওয়া হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও মহিলা ৭ জন । মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ