1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার বুসান উৎসবে সেরা ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সিনেমা বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বাজার নিয়ে পুতিন ও সৌদি যুবরাজের ফোনালাপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫০ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার জ্বালানি তেলের বাজার নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। ক্রেমলিন এ কথা জানায়।

সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক প্রিন্স সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পুতিন ও সৌদি শাসকের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন এবং প্রিন্স মোহাম্মদ ‘আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা ওপেক প্লাস গ্রুপের সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।’

সৌদি নেতৃতাবাধীন ওপেক তেলের বাজার সমন্বয় ও ভালোভাবে নিয়ন্ত্রণে অনেক বছর ধরে রাশিয়াসহ অন্যান্য তেল রফতানিকারক দেশগুলোর সঙ্গে সহযোগিতা বজায় রেখে আসছে।

ওপেক+ গ্রুপটি করোনাভাইরাস মহামারিকালে তেলের উৎপাদন হ্রাস করে তেলের বাজারে মূল্য ধস রোধ করে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করে।

কোভিড-১৯ বিধিনিষেধ প্রত্যাহারের পরে বেশীরভাগ দেশে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় ওপেক + ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি করে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে তেলের সরবরাহ নিয়ে আবার উদ্বেগ সৃষ্টি হয়, এতে তেলের দাম বেড়ে এই বছর ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়েছে।

ক্রেমলিন বিবৃতিতে বলেছে, পুতিন ও প্রিন্স মোহাম্মদ ওপেক + সদস্যদের সহযোগিতায় ‘বিশ্বে জ্বালানি তেলের বাজারে প্রয়োজনীয় ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ