1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার বুসান উৎসবে সেরা ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সিনেমা বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ইউরোপে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫২ Time View

ইউরোপে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। ১০ দিন বন্ধ থাকার পর একটি বড় পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস সরবরাহ শুরু করল দেশটি, যদিও তা খুব অল্পপরিমাণে। এর আগে গ্যাস বন্ধ করে দেওয়ার সময় ইইউ সতর্কতা জারি করে বলেছিল, মস্কো গ্যাস সরবরাহ কমিয়ে আনবে বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে।

বিবিসি জানায়, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করলে আগামী সাত মাসে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর জন্য ইউরোপীয় কমিশন তার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল। রাশিয়া ইউরোপকে গত বছর ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছিল। ২০২০ সালে জার্মানি ছিল সব থেকে বড় আমদানিকারক দেশ। কিন্তু, তারা রাশিয়ার ওপর গ্যাসের নির্ভরতা ৫৫ থেকে ৩৫ শতাংশ কমিয়ে আনে। এভাবে দেশটি রাশিয়া থেকে গ্যাস নেওয়া বন্ধ করতে চায়।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে ইউরোপে পাইকারি গ্যাসের দাম বেড়েছে, যার প্রভাব ভোক্তাদের জ্বালানি খরচের ওপর পড়েছে।

ইউরোপীয় কমিশন বলেছে, ২০২১ সালের মে মাসের তুলনায় ২০২২ সালের মে মাসে ইউরোপীয় ইউনিয়নের রাজধানীতে পরিবারের জন্য খুচরা বিদ্যুতের দাম ৪৪ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে নেদারল্যান্ডসে ১৬৭ শতাংশের বেশি, অস্ট্রিয়ায় ১২২ শতাংশ ও ইতালিতে ১১৮ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ