1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ তিন ইরানি পাইলট আটকের অভিযোগ অস্বীকার করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

আন্দোলনকারীদের দমাতে লঙ্কান সামরিক বাহিনীর অভিযান শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৬৭ Time View

শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে আজ শুক্রবার ভোর থেকে অভিযান শুরু করেছে সামরিক বাহিনী। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সচিবালয় থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ার কয়েক মিনিটের মধ্যে এই অভিযান শুরু হয়।

শত শত সৈন্য স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় গল ফেস ঘিরে ফেলে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শুরু করে। পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের তাঁবু ও অন্যান্য সরঞ্জাম খুলে ফেলে।

গল ফেস এলাকায় নতুন করে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য অভিযানের আগেই সামরিক বাহিনী আশপাশের পথগুলো বন্ধ করে দেয়। ওই এলাকায় এবং এলাকার আশপাশে স্থাপিত ব্যারিকেডগুলোর কাছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আক্রমণ ও গ্রেপ্তার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা গত এপ্রিল থেকে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীর রসদ সরবরাহের জন্য এলাকায় স্থাপিত বেশ কয়েকটি অস্থায়ী কাঠামো অপসারণ করেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে।

এই অভিযান শুরুর আগেই বিক্ষোভকারীরা ঘোষণা করেছিল যে তারা স্থানটি খালি করে দিচ্ছে। ৯ জুলাই থেকে তারা জায়গাটি দখল করে রেখেছিল। বিক্ষোভকারীরা বলছিল, তারা শুক্রবার বিকেলের মধ্যে জায়গাটি খালি করে দেবে।

পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেয়ার কিছু সময় পরই প্রতিরক্ষা সদরদফতরে একটি সভা করেন। এরপরই এই অভিযান শুরু হয়।

উল্লেখ্য, এই আন্দোলন শুরু হয়েছিল গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে। তার পদত্যাগের পর বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের পদত্যাগ দাবি করে আসছিল। তারা বলছিল যে রনিল বিক্রমাসিংহে আসলে রাজাপাকসে পরিবারের লোক। তারা তাকে মানবে না বলেও ঘোষণা করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ