1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার বুসান উৎসবে সেরা ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সিনেমা বাংলাদেশ-চীন উচ্চপর্যায়ের বৈঠক, কারিগরি শিক্ষা ও চীনা ভাষা প্রসারে সম্মত দুই দেশ রাজশাহীতে ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা ইস্তাম্বুলে ৮০ বছরের ভয়াবহ বন্যা, প্রাণহানি ৪ খুলনায় আ.লীগ-বিএনপির মধ্যে ডিলারশিপ ভাগাভাগি উন্নয়নকাজে কমিশন বাণিজ্য সহ্য করা হবে না: আইনমন্ত্রী মেহজাবীন-পরীমনির নামে ভাইরাল ভুয়া ভিডিও, ক্ষুব্ধ অভিনেত্রী সহিংসতার মাধ্যমে ‘বাংলাদেশ মডেলে’ সরকার উৎখাত করতে চাইছে কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কানাডায় ৬০৪ জন মাঙ্কিপক্স শনাক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৭২ Time View

কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। দেশটির পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) এ তথ্য জানিয়েছে।

বুধবার কানাডার ফেডারেল সরকার বলেছে, মাঙ্কিপক্স শনাক্তে কমিউনিটিভিত্তিক সংস্থাগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে। খবর সিনহুয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় এখন পর্যন্ত ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এরমধ্যে কুইবেক প্রদেশে ৩২০, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ ও সাসকাচুয়ানে দুজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

পিএইচএসি বলছে, প্রদেশ ও অঞ্চলসমূহ আক্রান্তদের বিভিন্ন উপাত্ত পর্যালোচনা করবে।

মাঙ্কিপক্সের পেছনে দায়ী ভাইরাস নিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা ও জিনোম সিকোন্স নিয়ে কাজ করছে ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাঙ্কিপক্স সংক্রামক রোগ, এতে কোনো সন্দেহ নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দেওয়া সংজ্ঞা অনুযায়ী, মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদী প্রাণী থেকে। শুরুতে এটি কেন্দ্রীয় ও পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ