1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবে নিহত ২০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৩ Time View

পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে। জানা গেছে, নৌকাটিতে একশ জনের মতো যাত্রী ছিলেন। এখনো নিখোঁজ অনেকে।

সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সাদিকাবাদ জেলায়। এটি পাঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণে অবস্থিত।

সেলিম অ্যাসি জানিয়েছেন, বরসহ অন্তত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং শিশুসহ প্রায় দুই ডজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নৌকায় ৯০ থেকে ১০০ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি। তবে নৌকাটিতে উপচেপড়া ভিড় ছিল। তিনি আরও জানান, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এক বিবৃতিতে, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে এখনো নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ