1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিন্ডে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩৪ Time View

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসলেন একনাথ শিন্ডে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন শিবসেনার এই বিদ্রোহী নেতা। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মহারাষ্ট্রের দুই বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।

মুখ্যমন্ত্রী পদে নাম ঘোষণার পর একনাথ শিন্ডে বলেন, ‘বালাসাহেবের হিন্দুত্বের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিধায়করা নিজ নিজ কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ফডণবীসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিন্ডে আরও বলেছেন, ‘বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফডণবীস। ওঁর কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ।’

নতুন মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভাতে না থাকার ব্যাপারে নিজের অনিচ্ছার কথা জানিয়েছিলেন দেবেন্দ্র ফডণবীস। কিন্তু শপথ অনুষ্ঠানের মুখে দেবেন্দ্রকে উপমুখ্যমন্ত্রী করতে চায় বিজেপি, এমন মন্তব্য করেন জে পি নড্ডা। এরপরই টুইট করে ফডণবীসের উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর জানান নড্ডা। জানা গেছে, অমিত শাহ, নড্ডার অনুরোধেই শেষ পর্যন্ত এ প্রস্তাবে রাজি হয়েছেন ফডণবীস।

বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, ‘বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, সরকারে থাকা উচিত দেবেন্দ্র ফডণবীসকে। ওঁকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করুন ফডণবীস।’

ভারতের সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের প্রমাণ দিতে বিধানসভায় ভোটাভুটি আয়োজনের নির্দেশ দেওয়ার কয়েক মিনিট পরই বুধবার উদ্ধব ঠাকরে পদত্যাগের ঘোষণা দেন।

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমূখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিশকে টুইটারে বার্তা দিয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ