1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

আজ খোলা দেশের সব ব্যাংক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

এই খবরটি পডকাস্টে শুনুনঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির আগে আজ শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকছে দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজার। সাপ্তাহিক ছুটির দিন হলেও স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে কার্যক্রম। ছুটির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে বন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের বিরতি তৈরি হচ্ছে। সে কারণে আজ সাপ্তাহিক ছুটির দিন হলেও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়। আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং সেবা চালু রাখতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ