1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online ব্রাজিলকে নিয়ে মূল লক্ষ্য জানালেন আনচেলত্তি সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

গুজরাটে দু’টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, আট বিমান সেনা নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২
  • ১৪২ Time View

ভারতীয় বিমান বাহিনীর দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে আট বিমান সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন বিমানবাহিনীর কর্মকর্তা এবং অপর তিনজন বিমানসেনা। দুর্ঘটনার ব্যাপারে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র জানান, বৃহস্পতিবার গুজরাটের জমনগর বিমান ঘাঁটির অদূরে আকাশে উড়ন্ত অবস্থায় পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে হেলিকপ্টার দু’টি বিধ্বস্ত হয়।

এমআই ১৭ মডেলের হেলিকপ্টার দু’টি স্থানীয় সময় ১২টা২৫ মিনিটে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ঘাঁটি থেকে উড্ডয়নের অল্প সময় পরই বিধ্বস্ত হয় হেলিকপ্টার দু’টি।

জমনগরের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে শারমাথ ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণকালীন সময়ে দুর্ঘটনাটি ঘটে বলে বিমান বাহিনীর বিবৃতিতে জানানো হয়। দুর্ঘটনাগ্রস্ত প্রত্যেক হেলিকপ্টার একজন পাইলট ,একজন সহ-পাইলট এবং দুইজন করে ক্রু বহন করছিলো।

এ ব্যাপারে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার জেরার্ড গ্যালওয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ