1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online ব্রাজিলকে নিয়ে মূল লক্ষ্য জানালেন আনচেলত্তি সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

কাদির খান রাজনীতিতে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১২
  • ১৫০ Time View

পাকিস্তানের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সংগঠন গড়ে রাজনীতির মঞ্চে নামার ঘোষণা দিলেন দেশটির পরমাণু বোমার জনক বলে খ্যাত বিজ্ঞানী আব্দুল কাদির খান।

প্রেসিডেন্ট আসিফ আলী খান জারদারিকে নিয়ে সর্বোচ্চ আদালতের সঙ্গে পাকিস্তান পিপলস পার্টি নেতৃত্বাধীন সরকারের টানাপোড়েনের মধ্যে সোমবার দি এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাদির খান তার নতুন উদ্যোগের কথা জানান।

কাদির খানের সংগঠনের নাম হবে ‘তেহরিক-ই-তাহফুজ পাকিস্তান’। এই সংগঠন নিয়ে তরুণদের মধ্যে কাজ করার পরিকল্পনা জানিয়েছেন ৭৬ বছর বয়সি কাদির খান।

পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে এই উদ্যোগ প্রসঙ্গে এই পরমাণু বিজ্ঞানী বলেন, “আমার লক্ষ্য হচ্ছে, তরুণদের উজ্জীবিত করা। তাদের বোঝানো- কাদের ভোট দিতে হবে, আর কাদের ভোট দেওয়া যাবে না।”

পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় নির্বাচিত প্রতিনিধি হিসেবে সৎ মানুষদের আনতেই এই উদ্যোগ বলে দাবি করেন কাদির খান, যার বিরুদ্ধে রয়েছে পরমাণু সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ।

কাদির খানের দাবি, পাকিস্তানের সনাতন রাজনৈতিক দলগুলো মানুষের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছে। তাই তাদের আর ভোট না দেওয়ার প্রচার চালাবেন তিনি।

ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পরমাণু বোমা তৈরির পর কাদির খানকে নিয়ে পাকিস্তানে ‘ধন্য ধন্য রব’ থাকলেও ২০০৪ সালে তার বিরুদ্ধে পরমাণু সংক্রান্ত তথ্য লিবিয়া ও উত্তর কোরিয়ায় পাচারের অভিযোগ উঠলে জনপ্রিয়তায় ভাটার টান আসে।

যুক্তরাষ্ট্র এই সংক্রান্ত তথ্য প্রমাণ হাজির করার পর তথ্য পাচারের কথা স্বীকারও করেন এই বিজ্ঞানী, যাকে তার অবদানের জন্য ১৯৯৯ সালে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘নিশান-ই ইমতিয়াজ’ খেতাব দেওয়া হয়।

এরপর পাকিস্তান সরকার তাকে গৃহবন্দি করে। তবে ২০০৯ সালে হাই কোর্ট তাকে মুক্ত নাগরিক ঘোষণা দিয়ে তার চলাফেরায় কোনো বাধা না দেওয়ার নির্দেশ দেয়।

ভারতের ভোপালে জন্ম নেওয়া ড. কাদির খান এখন স্বাভাবিক চলাচল করতে পারলেও তাকে নজরে রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই বিজ্ঞানী এখনো হুমকি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ