1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড গুরুতর চোট পেয়ে হাসপাতালে মার্তিনেস গেন্ডারিয়াতে ইশরাকের অভিযানে ৬ মাদক কারবারি আটক ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে ঢাকা: শামা ওবায়েদ বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

তেলের দাম বাড়ায় ফ্লাইট স্থগিত করল নাইজেরিয়ার বিমান

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ৫৩ Time View

বিমানের জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে নাইজেরিয়ার বিমান সংস্থা। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে জেট জ্বালানির দাম প্রতি লিটারে কয়েক গুণ বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে নাইজেরিয়ার মুদ্রায় ১৯০ নাইরা লিটার থাকলেও এখন তা বেড়ে ৭০০ নাইরা হয়েছে। খবর আল জাজিরা।

জেট জ্বালানির দাম চারগুণ বৃদ্ধির জেরে চরম বেকায়দায় পড়েছে নাইজেরিয়ান এয়ারলাইন্সগুলো। ফলে সোমবার থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত রাখবে তারা। গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে বিমান পরিষেবাদাতাদের একটি সংগঠন।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞাও দিয়েছে এই যুদ্ধের জেরে। ফলে তেল ও গ্যাসের অন্যতম রপ্তানিকারক দেশ রাশিয়া হওয়াতে বৈশ্বিক জ্বালানিখাতে তার প্রভাব পড়ছে।

এয়ারলাইন অপারেটরস অব নাইজেরিয়া বলেছে, এতো অল্প সময়ের মধ্যে বড় ধরনের ধাক্কা পৃথিবীর কোনো এয়ারলাইনই সামলাতে পারবে না। এক ঘণ্টার বিমানযাত্রার জন্য সে দেশে যাত্রীকে এক লাখ ২০ হাজার (২৮৯ ডলার) নাইরা গুনতে হচ্ছে। যা নাইজেরিয়ার বাসিন্দাদের জন্য বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। ফলে ইতোমধ্যেই নানা ধরনের জটিলতার সম্মুখীন হয়েছে বিমান পরিষেবাদাতারা। অবশেষ তারা ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ