1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে ‘ক্ষমা’ চাইলেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৪৮ Time View

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লভ্যারভ সম্প্রতি মন্তব্য করেছেন ‘এডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল’। নিজের পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চাইলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার বিবৃতিতে এ কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানামন্ত্রী বেনেটের সঙ্গে ফোনালাপ হয় প্রেসিডেন্ট পুতিনের। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে জানায় ‘ল্যাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিন ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। পাশাপাশি ইহুদি জনগণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্মৃতির প্রতি তার মনোভাব পরিষ্কার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনেট।’

তবে পুতিনের ক্ষমা চাওয়া নিয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

গত রবিবার ইতালির একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে কেন রাশিয়া ‘নাৎসি’ হিসেবে চিত্রিত করছে যেখানে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি হচ্ছেন একজন ইহুদি। জবাবে ল্যাভরভ বলেন, এতে কিছু আসে যায় না। প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসিরা নেই এটা প্রমাণ হয় না। তিনি বলেন,‘আমার ভুল হতে পারে, কিন্তু হিটলারেরও দেহেও ইহুদি রক্ত ছিল। জ্ঞানী ইহুদিরা বলেন যে সবচেয়ে কড়া অ্যান্টি-সেমিটরাও সাধারণত ইহুদি হয়ে থাকে।’

তার এ বক্তব্যে ইসরায়েলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড এর কড়া নিন্দা করে ল্যাভরভকে ক্ষমা চাইতে বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ