1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড গুরুতর চোট পেয়ে হাসপাতালে মার্তিনেস গেন্ডারিয়াতে ইশরাকের অভিযানে ৬ মাদক কারবারি আটক ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে ঢাকা: শামা ওবায়েদ বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

অ্যান্টনি ব্লিংকেন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫৪ Time View

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৪ মে) তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। এ ছাড়া করোনা শনাক্তের পর এখন আপাতত বাড়িতে আইসোলেশনে থেকে কাজ করবেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এ কূটনীতিক।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন করোনা টিকার উভয় ডোজ এবং বুস্টার ডোজও নিয়েছিলেন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত বেশ কয়েক দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেন ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেননি এবং এ কারণে প্রেসিডেন্ট বাইডেনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর চীনা নীতির ওপর দীর্ঘ প্রতীক্ষিত নির্ধারিত বক্তৃতাটি আপাতত দেবেন না অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার তার এই বক্তৃতা দেওয়ার কথা ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তিনি তার নিজের কার্যালয়ে ফিরে আসতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের সম্পূর্ণ দায়িত্ব ও ভ্রমণ পুনরায় শুরু করতে উন্মুখ হয়ে রয়েছেন।’
এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ