1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড গুরুতর চোট পেয়ে হাসপাতালে মার্তিনেস গেন্ডারিয়াতে ইশরাকের অভিযানে ৬ মাদক কারবারি আটক ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে ঢাকা: শামা ওবায়েদ বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার : চিফ হুইপ পূজায় প্রধানমন্ত্রীর রংপুর সফর, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৫৬ Time View

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতায় ৪৭০ কিলোমিটার উড়েছিল বলে জানিয়েছে সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।

স্থানীয় সময় আজ বুধবার (৪ মে) দুপুরে চলতি বছরে ১৪তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

দেশটির পূর্ব উপকূলীয় সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

জেসিএস জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ১২টা ০৩ মিনিটে উৎক্ষেপণটি শনাক্ত করেছে। জাপানের কোস্ট গার্ডও উৎক্ষেপণের খবর জানিয়ে বলেছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

পিয়ংইয়ং গত মাসে ২০১৭ সালের পর তার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করেছে। এতে করে আঞ্চলিক প্রতিবেশী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে উত্তর কোরিয়া।

সপ্তাহখানেক আগে পারমাণবিক শক্তিকে ‘দ্রুততম গতিতে’ আরো উন্নত করার প্রতিশ্রুতি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সূত্র: আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ