1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ বৈশ্বিক এআই ব্যবসার হোঁচটে বড় ক্ষতির মুখে চীনের শেয়ারবাজার আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে সংঘর্ষ, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

ঈদের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৫৭ Time View

সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উৎসব আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনা বাড়িয়ে তুলবে বলে আশাপ্রকাশ করেছেন তারা।

মঙ্গলবার (৩ মে) ঈদ উপলক্ষে এক বিবৃতিতে ভারতীয় রাষ্ট্রপতি বলেছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, বিশেষ করে মুসলিম ভাই ও বোনদের! পবিত্র রমজান মাস শেষে উদযাপিত এই উৎসব সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির একটি আনন্দদায়ক উপলক্ষ। আসুন আমরা সবাই এ উপলক্ষে মানবতার সেবা ও দরিদ্রদের জীবন উন্নত করতে অঙ্গীকার করি।

এক টুইটে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই শুভ অনুষ্ঠান আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনা বাড়িয়ে তুলুক। সবাই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক।

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি বলেছেন, এই উৎসব চারদিকে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক!

এছাড়া ঈদ উপলক্ষে টুইট করেছেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই শুভ উৎসব প্রেমের চেতনার সূচনা করবে এবং সবাইকে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাহুল।

ঈদ মোবারক জানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেছেন, সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। প্রার্থনা করি, যেন আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। আল্লাহ সবাইকে হেদায়েত করুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ