1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না: তথ্য প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ শুধু বগুড়া নয়, সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বান্দরবানে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সেলিমা রহমান নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী: হামিম এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

অভিযোগ ছাড়াই ইসরায়েলের কারাগারে বন্দী ৬০০ ফিলিস্তিনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩৭ Time View

প্রায় ৬০০ ফিলিস্তিনিকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই কারাগারে আটক রেখেছে ইসরায়েল। ২০১৬ সালের পর এটি সর্বোচ্চ আটকের ঘটনা। সোমবার ইসরায়েলের একটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর আল–জাজিরার।

মানবাধিকার সংস্থা হামোকদ নিয়মিত কারা কর্তৃপক্ষের কাছ থেকে বন্দীদের পরিসংখ্যান সংগ্রহ করে। সংস্থাটি সোমবার জানিয়েছে, মে পর্যন্ত ৬০৪ জন প্রশাসনিক বন্দী কারাগারে আছেন। যাদের প্রায় সবাই ফিলিস্তিনি। তবে, ইহুদিদের বিরুদ্ধে এই ধরনের আটকের ঘটনা তেমন একটা ঘটে না।
বিজ্ঞাপন

তথাকথিত প্রশাসনিক বন্দীদের গোপন প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও আনা হয় না। এমনকি আদালতে আত্মপক্ষ সমর্থন করারও অনুমতি নেই এসব বন্দীদের। সাধারণত ছয় মাসের জন্য তাঁদের কারাগারে রাখা হয়। কিন্তু বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারেই থাকতে হয় এসব ফিলিস্তিনিদের।

ইসরায়েলের দাবি, প্রমাণ সংগ্রহ চলমান থাকলেও আইন অনুযায়ী সন্দেহভাজনদের আটক রাখা যায়। তবে, সমালোচক ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এই পদ্ধতির ব্যাপক অপব্যবহার করা হয়। এছাড়া সঠিক আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হয়না।

হামোকদের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সামরিক আদালতে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে ২ হাজার ৪৪১ ফিলিস্তিনি সাজা ভোগ করছেন। অপরদিকে ১ হাজার ৪৭৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। তাঁদের মধ্যে কারো কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কেউবা বিচারের অপেক্ষায় আছেন। আবার কারো বিচার চলমান।

ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে সর্বশেষ পরিসংখ্যান সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু, তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ