1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ বৈশ্বিক এআই ব্যবসার হোঁচটে বড় ক্ষতির মুখে চীনের শেয়ারবাজার আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে সংঘর্ষ, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৭৩ Time View

মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একটি ভিডিও বার্তায় প্রথমেই সালাম দিয়ে তিনি ঈদের শুভেচ্ছা জানান। কানাডা এবং বিশ্বের অন্যান্য দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানান তিনি।

একটি ভিডিও বার্তায় ট্রুডো বলেন, রমজান মাস সারাবিশ্বের মুসলিমদের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।

তিনি বলেন, এ বছর অটোয়াতে একটি ইফতারের আয়োজন করতে পেরে এবং ক্যামব্রিজে মুসলিমদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি বেশ আনন্দিত। রমজান মাসে বিভিন্ন মসজিদে মুসলিমরা তাদের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে নামাজ আদায় করেন।

তিনি মুসলিমদের নিরাপত্তার বিষয়েও আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ইসলামভীতি বাড়ছে। এ বিষয়ে আমি আপনাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়ে শুনেছি। আপনাদের ধৈর্য্য এবং সহনশীলতার বিষয়টিও আমি জানি। কিন্তু আপনারা জানেন যে কানাডা বৈচিত্রপূর্ণ দেশ।

ট্রুডো বলেন, এখানে প্রত্যেকে নিরাপদ। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কানাডার উন্নয়নের পেছনে মুসলিম সম্প্রদায়ের মানুষের সমান অংশ গ্রহণ রয়েছে। আর আমরা সবাই মিলে সেই আনন্দই উদযাপন করছি। আমার স্ত্রী সোফি এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ