1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

চীনে ভবন ধসে আটকা পড়েছে ২৩ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৬৮ Time View

চীনে একটি ভবন ধসে পড়ার ঘটনায় ডজনখানেক মানুষ আটকা পড়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ। দেশটির মধ্যাঞ্চলে স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

হুনান প্রদেশে অবস্থিত ওই ভবনটিতে একটি হোটেল, অ্যাপার্টমেন্ট এবং সিনেমা হল ছিল। শনিবার কমপে ২৩ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন এবং আরও ৩৯ জন নিখোঁজ রয়েছেন। চাংশার মেয়র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র ঝেং জিয়ানশিন জানিয়েছেন, নিখোঁজদের জীবিত উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপ জানিয়েছে, গত রাতে ধসে পড়া ভবন থেকে পাচঁজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভবনটি আটতলাবিশিষ্ট। এদিকে যে কোনো মূল্যে লোকজনকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ভবনটি কী কারণে ধসে পড়েছে সে বিষয়ে তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

চীনে ভবন ধসে পড়ার ঘটনা প্রায়ই দেখা যায়। নিরাপত্তা বিধিনিষেধ সঠিকভাবে মেনে না চলা এবং কর্মকর্তাদের দুর্নীতির কারণেই এমন ঘটনা ঘটে থাকে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ