1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না: তথ্য প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ শুধু বগুড়া নয়, সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বান্দরবানে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সেলিমা রহমান নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী: হামিম এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

যুদ্ধ দীর্ঘায়িত করে রাশিয়াকে দুর্বল করতে চায় আমেরিকা : চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৯ Time View

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার এই চলমান যুদ্ধে সমরাস্ত্র ও নানা ধরনের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে ইউক্রেনকে সহযোগতা করে যাচ্ছে আমেরিকা। তবে আমেরিকা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করার মাধ্যমে রাশিয়াকে দুর্বল করতে চায় বলে অভিযোগ করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান স্থানীয় সময় শুক্রবার বেইজিংয়ে সাংবাদিকদের ডেইলি ব্রিফিংকালে এ অভিযোগ করেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, যখন ইউরোপসহ বিশ্ব সমাজ এ যুদ্ধ বন্ধ করতে আগ্রহী তখন আমেরিকা এ যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দেয়ার পাঁয়তারা করছে। ওয়াশিংটন চায় ইউক্রেনের শেষ ব্যক্তি জীবিত থাকা পর্যন্ত এ যুদ্ধ চলতে থাকুক।

ঝাও বলেন, মার্কিন সরকার ইউক্রেনে অর্থ ও অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে। আমেরিকা নিজেই বলেছে, সে রাশিয়াকে দুর্বল করে ফেলতে চায়।

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোকে এ কথা উপলব্ধি করতে হবে যে, ইউক্রেন যুদ্ধ কিয়েভ ও মস্কোর মধ্যকার কোনো সমস্যা নয় বরং এই যুদ্ধ ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চলছে যার নেতৃত্ব দিচ্ছে ন্যাটো জোট।

প্রসঙ্গত, রাশিয়ার পশ্চিম সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর উস্কানিমূলক তৎপরতার জবাব দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা এ যুদ্ধ বন্ধ করতে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ইউক্রেনকে বিপুল পরিমাণ সমরাস্ত্র প্রদান করে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার নীতি গ্রহণ করেছে। এর ফলে ইউক্রেন সংকট জটিলতর হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ