1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ বৈশ্বিক এআই ব্যবসার হোঁচটে বড় ক্ষতির মুখে চীনের শেয়ারবাজার আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে সংঘর্ষ, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

রমজানের শেষ জুমার দিনেও আল-আকসায় অভিযান, ৪২ ফিলিস্তিনি আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৬৮ Time View

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফের অভিযান চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ৪২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

রমজান মাসের শেষ শুক্রবার (২৯ এপ্রিল) জুমার দিন এ তাণ্ডব চালানো হয় বলে জানা গেছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট শাখা জানিয়েছে, আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনিরা মসজিদ প্রাঙ্গণসহ ইহুদিদের প্রার্থনা করার অংশে পাথর নিক্ষেপ করলে তাদের প্রতিহত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ মুসল্লিদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল ছোড়ে ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।

মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরও বেড়েছে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে। গত দুই সপ্তাহে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতায় অন্তত তিনশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। মুসলিম বিশ্বের নেতারা আল-আকসায় ইসরায়েলি বাহিনীর এ আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছেন।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ