1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ বৈশ্বিক এআই ব্যবসার হোঁচটে বড় ক্ষতির মুখে চীনের শেয়ারবাজার আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে সংঘর্ষ, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

ঈদ আড্ডায় ইলিয়াস কাঞ্চন ও অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫১ Time View

দুই প্রজন্মের জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা। একজন আশির দশক থেকে চলচ্চিত্র মাতিয়েছেন৷ উপহার দিয়েছেন বহু হিট সুপারহিট সিনেমা। তিনি ইলিয়াস কাঞ্চন।

বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরেক তারকা অপু বিশ্বাস৷ শাকিব খানের নায়িকা হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তিনি৷ এখনো কাজ করে যাচ্ছেন সিনেমায়৷

ইলিয়াস কাঞ্চন ও অপু বিশ্বাস কখনো একসাথে কাজ করেননি। তাদের এবার একসাথে দেখা যাবে বিটিভির ঈদ আড্ডায়।

বাংলাদেশ টেলিভিশনের ঈদ আড্ডায় অংশ নিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের সঙ্গে থাকবেন নির্মাতাসালাহউদ্দিন লাভলু।

মামুন মাহমুদের প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ১৫ মিনিটে। আড্ডায় উঠে এসেছে এ তারকাদের কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানান গল্প।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জান্নাত রুহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ