1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, যা বললেন অভিনেত্রী টুপটুপ রিসোর্টে আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ বৈশ্বিক এআই ব্যবসার হোঁচটে বড় ক্ষতির মুখে চীনের শেয়ারবাজার আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে সংঘর্ষ, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা মাস্কোর সতর্কবার্তা: বিশ্বজুড়ে ‘রুশ নাগরিকদের শিকার’ করছে যুক্তরাষ্ট্র ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

এরদোগানের সঙ্গে জাতিসংঘের মহাসচিবের রুদ্ধদ্বার বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫১ Time View

রাশিয়া ও ইউক্রেন সফরের আগে তুরস্ক সফর করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউক্রেন ইস্যুতে তিনি গতকাল সোমবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে।

তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন; দুই দেশেরই সীমান্ত আছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সংকট শুরুর পর দুই দেশই তুরস্ককে পাশে টানার চেষ্টা করেছে। আর নিরপেক্ষ অবস্থানে থেকে দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে তুরস্ক। সংঘাত বন্ধে তুরস্ক দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

গত ১৮ এপ্রিল জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিতস বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংকট সমাধানে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এরদোগানের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন গুতেরেস। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার গুতেরেস রওনা হবেন কিয়েভের পথে। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবেন।
খবর ডেইলি সাবাহর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ