1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরিতে উ. কোরিয়ার হ্যাকিং গ্রুপ জড়িত প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ খাদ্য সরবরাহে মার্কিন নৌ অবরোধের প্রভাব সামান্যই : ইরান মধ্যপ্রাচ্যের সকল রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এসএসসি পরীক্ষায় নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন ইউরো দরকার : নাওয়াফ সালাম প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারা দেশের ৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৭ Time View

করোনায় বিপর্যস্ত জনজীবন। কোনোভাবেই এ মহামারি নিয়ন্ত্রণে থাকছে না। তবে টিকাকরণ অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরেই বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্তের হার নিম্নমুখী। মঙ্গলবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৭৮ জনের। এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। তবে কমেছে শনাক্তের হার।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪ লাখ ৫৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৯৭৭ জনের। রবিবার (২৪ এপ্রিল) শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ৪৮ হাজার ৬৯৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৫২৪ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫০ কোটি ৯৯ লাখ ২৯ হাজার ৮৮৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৫ হাজার ৮০ জনে।

করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৮৬৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৮ হাজার ৫৮২ জনের।

করোনা শনাক্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ ৬২ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ লাখ ২২ হাজার ২২৩ জনের।

শনাক্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ৫৫ হাজার ৯১৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৭৭৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ