1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

ব্রাজিলে বন্যা-ভূমিধসে ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৪৯ Time View

ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড়ের পর টানা দুই দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকে। এতে একাধিক ভূমিধসের ঘটনায় প্রাণহানি ঘটে। পর্যটন শহর পারাটিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ব্রাজিলের পেট্রোপলিসে বন্যা ও ভূমিধসে ২৩৩ জন নিহত হওয়ার ছয় সপ্তাহ পর আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লো দেশটি।

ব্রাজিলে বন্যা-ভূমিধসে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ১৩

কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুই জনের। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

গত জানুয়ারিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। গত বছর ডিসেম্বরেও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

ব্রাজিলের বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে এরকম ঘটনা ঘটছে।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ