1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৫০ Time View

তীব্র অর্থনৈতিক সংকট নিয়ে দেশজুড়ে চলমান জনবিক্ষোভের মধ্যে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার রাতে সরকারি গেজেটে জরুরি অবস্থা জারির কথা জানানো হয়েছে। খবর রয়টার্সের।

জরুরি অবস্থা জারি নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে বলেছেন, জননিরাপত্তা, শৃঙ্খলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি সেবা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরে রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কায় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। ব্যাপক জ্বালানি সংকটের মধ্যে চুলা জ্বালানোর কেরোসিন নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনা ঘটছে।

তেল সংকটে বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় দৈনিক ১৩ ঘণ্টারও বেশি লোডশেডিং হচ্ছে। কাগজ না থাকায় স্কুলগুলোতে পরীক্ষা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাহত হচ্ছে দৈনিক পত্রিকা ছাপানো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ