1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

চেরনোবিল ছেড়েছে রুশ বাহিনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫০ Time View

ইউক্রেনের ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছেড়ে চলে গেছে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ-ও নিশ্চিত করেছে যে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ান বাহিনী বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে এবং সৈন্যদের সরিয়ে নিয়েছে।

ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারগোটম এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে যাওয়ার ঘোষণা দেয় রুশ বাহিনী। তবে এ বিষয়ে রাশিয়ার তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্বের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল এই চেরনোবিলে বিদ্যুৎ কেন্দ্রে । ১৯৮৬ সালের এপ্রিলে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। ফলে ইউরোপজুড়ে তেজস্ক্রিয় বর্জ্য ছড়িয়ে পড়ে। রাজধানী কিয়েভ থেকে উত্তর দিকে ১৩০ কিলোমিটার দূরে এই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়। এরপর ইউক্রেনের চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়ার নিরাপত্তাবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ