1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার করল স্লোভাকিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৪ Time View

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভাকিয়া বুধবার বলেছে, তারা গোয়েন্দা সার্ভিসের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ বেলজিয়াম, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র সবার গোয়েন্দা বৃত্তির সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাশিয়ার কয়েক ডজন কূটনীতিককে বহিস্কার করার ঘোষণা দেয়ার এক দিন পর স্লোভাকিয়া এমন পদক্ষেপ গ্রহণ করলো। তাদের এই সমন্বিত পদক্ষেপ ইউক্রেনে মস্কো যুদ্ধের একটি প্রতিচ্ছায়া। এর আগে, যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডসহ অন্যান্য দেশও রাশিয়ার কূটনীতিকদের বহিস্কার করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জুরাজ তোমাগা এএফপিকে বলেন, স্লোভাকিয়া ব্রাতিসলাভায় রাশিয়ার দূতাবাসের ৩৫ স্টাফ কমাবে।

তিনি আরও বলেন, গত দুই বছরে রাশিয়ার কূটনীতিকদের আগের বহিষ্কারের ঘটনায় আমরা দুঃখিত। স্লোভাকিয়ায় সঠিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে রাশিয়ার কূটনৈতিক মিশনের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।

স্লোভাকিয়া এ মাসের গোড়ার দিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ার তিন কূটনীতিককে ইতোমধ্যে বহিষ্কার করেছে।

২০২০ সালের আগস্টে ‘গুরুতর অপরাধের’ অভিযোগে ব্রাতিসলাভা রাশিয়ার তিন কূটনীতিককে বহিস্কার করে। বার্লিন পার্কে এক সাবেক চেচেন বিদ্রোহীকে হত্যার ঘটনায় তাদের সম্ভাব্য জড়িত থাকা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

দুই বছর আগে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, স্লোভাকিয়ায় সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত রাশিয়ার সর্বোচ্চ ৪৫ কূটনীতিক রয়েছেন। তবে বর্তমানে সেখানে কতজন রয়েছেন তা অস্পষ্ট।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ