1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

নিরাপত্তা ইস্যুতে রাশিয়া–যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসতে হবে: ক্রেমলিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

নিরাপত্তার প্রশ্নে এখন হোক বা পরে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসতে হবে। তবে দ্বিপক্ষীয় সম্পর্কে অবশ্যই রুশ প্রেসিডেন্ট পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা ‘ব্যক্তিগত অবমাননা’ প্রভাব ফেলবে। ক্রেমলিনের পক্ষ থেকে মঙ্গলবার এ কথা বলা হয়েছে। খবর রয়টার্সের।
বিজ্ঞাপন

গত শনিবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ড সফরে গিয়ে পুতিনকে ‘কসাই’ আখ্যায়িত করেন বাইডেন। রুশ প্রেসিডেন্টকে আর ক্ষমতায় থাকতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। তাঁর এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে মস্কো। সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও সমালোচনা এসেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপ্রধানদের সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত অবমাননা পেছনে ফেলে রাখা যায় না।’ তবে তিনি এ-ও বলেন, ‘কৌশলগত স্থিতাবস্থা, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ের প্রশ্নে আজ হোক বা কাল, আমাদের কথা বলতে হবে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর জবাবে রাশিয়ার ওপর নজিরবিহীনভাবে ব্যাপক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ইউক্রেনকে দিচ্ছে সামরিক সহায়তা। মার্কিন প্রেসিডেন্ট পোল্যান্ড সফরে গিয়ে রাশিয়ার এ হামলার সমালোচনা করতে গিয়ে পুতিন সম্পর্কে ওই অবমাননাকর মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ