1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

ন্যাটো আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ : বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫১ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো এর জবাব দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের পরে বাইডেন বলেন, ‘পুতিন এটি ব্যবহার করলে আমরা প্রতিক্রিয়া জানাব। প্রতিক্রিয়ার ধরন নির্ভর করবে, তিনি কী ধরনের অস্ত্র ব্যবহার করবেন তার উপর।’

তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার যুদ্ধ ঘোষণা করে পশ্চিমা বিশ্বকে বিভক্ত করতে ব্যর্থ হয়েছেন।’

ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের পর বাইডেন বলেন, ‘ন্যাটো আজ যতটা ঐক্যবদ্ধ রয়েছে। এর আগে কখনো তাদের মধ্যে এতটা ঐক্য হতে দেখা যায়নি। এ ক্ষেত্রে অভিপ্রেত লক্ষ্য অর্জনে ইউক্রেনে যাওয়ার পরিণতি হিসেবে পুতিন যথাযথ পাল্টা জবাব পাচ্ছেন।’

এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রশ্নে প্রধান অর্থনৈতিক গ্রুপ জি-২০ থেকে মস্কোকে বাদ দেয়ার প্রতি সমর্থন জানিয়েছেন বাইডেন।

ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের পর বাইডেন বলেন, ‘আমি মনে করি এ ক্ষেত্রে ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশ সম্মত না হলে এটা করা সম্ভব হবে না।’
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ