1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

ভারতীয়দের জন্য বাংলাদেশের পর্যটন ভিসা চালু হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫১ Time View

ভারতীয় নাগরিকদের জন্য আজ (শুক্রবার) থেকে চালু হচ্ছে বাংলাদেশের পর্যটন ভিসা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে দুই বছর পর এটি চালু হচ্ছে। বৃহস্পতিবার কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-হাইকমিশনার বলেন, কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের ১৫ নম্বর প্লটের সিপি ব্লকে চালু হওয়া বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসার আবেদন গ্রহণ করা হবে। পার্ক সার্কাসের বাংলাদেশ উপ-হাইকমিশনের দপ্তরে আর ভিসার আবেদনপত্র নেয়া হবে না।

হাইকমিশনার জানান, ভিসার আবেদন করার ক্ষেত্রে পর্যটকদের কোভিডের ডবল ডোজ টিকা নেয়ার সনদের ফটোকপি লাগবে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নেয়া হবে আবেদন। আগে বাংলাদেশের ভিসার জন্য কোনো ফি না লাগলেও এখন প্রসেসিং ফি বাবদ ৮২৫ রুপি লাগবে। এই অর্থ নগদে বা অনলাইনে দেয়া যাবে।

জানা যায়, পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের উড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং সিকিমে বসবাসকারী ভারতীয়রা কলকাতা উপ-হাইকমিশন থেকে বাংলাদেশের ভিসা নিতে পারবেন। ভারতীয়রা সড়ক, বিমান এবং ট্রেনে করে এ ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ