1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

পদত্যাগ করে রাশিয়া ছাড়লেন পুতিনের উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৪৫ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ও দেশটির জলবায়ুবিষয়ক দূত আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযান ও যুদ্ধের বিরোধিতা এবং এই ইস্যুতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন তিনি।

এ ছাড়া পদত্যাগ করার পাশাপাশি ইতোমধ্যে রাশিয়াও ত্যাগ করেছেন আনাতোলি চুবাইস। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত দুজন ব্যক্তির বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা করার কারণে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে মস্কো কড়া প্রতিক্রিয়া পেলেও আক্রমণ নিয়ে দ্বন্দ্বের কারণে রুশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন চুবাইস।

ব্লুমবার্গ বলছে, ৬৬ বছর বয়সী আনাতোলি চুবাইস ১৯৯০-এর দশকের কয়েকজন অর্থনৈতিক সংস্কারকদের মধ্যে একজন যিনি প্রেসিডেন্ট পুতিনের সরকারে কাজ করছিলেন এবং একইসঙ্গে পশ্চিমা দেশের কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। অবশ্য চুবাইসের পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ