1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের আহ্বান জেলেনস্কির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫১ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বব্যাপী সকল নাগরিকের প্রতি তার দেশে রুশ হামলার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার ইংরেজি ভাষায় এক ভিডিও বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য, স্বাধীনতাকে সমর্থন করার জন্য এবং জীবনকে সমর্থন করার জন্য ইউক্রেনীয় প্রতীক নিয়ে এগিয়ে আসুন।

তিনি আরও বলেন, আপনার জায়গায়, আপনার রাস্তায় নেমে আসুন। নিজেকে দৃশ্যমান করুন।

ইউক্রেনে রুশ হামলার এক মাস পূর্তির দিনে জেলেনস্কি এ আবেগঘন বক্তব্যে রুশ হামলার বিরুদ্ধে কথা বলতে বিশ্বের নাগরিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আপনারা আপনাদের অফিস থেকে, বাড়ি থেকে, স্কুল থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে শান্তির নামে বেরিয়ে আসুন।

তিনি বলেন, বিশ্বকে অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর এ পর্যন্ত শত শত বেসামরিক লোক নিহত, শত শত লোক আহত এবং তিরিশ লাখেরও বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ