1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

রাশিয়ার গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে : পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫১ Time View

রাশিয়া থেকে গ্যাস কিনতে ডলার বা ইউরো নয়, রুশ মুদ্রা রুবলে পরিশোধ করতে হবে দাম। তবে এই শর্ত কেবল রাশিয়ার বিপক্ষে অবস্থান নেওয়া দেশগুলোর জন্য কার্যকর হবে বলে জানিয়েছে মস্কো।

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ তাদের মিত্ররা। কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এরই মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ডলারের বিপরীতে কমেছে রুবলের দর। এমন পরিস্থিতিতে পুতিনের পক্ষ থেকে এ ঘোষণা এলো। ধারণা করা হচ্ছে এতে বেকায়দায় পড়বে ইউরোপের দেশগুলো। যারা মূলত রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীল।

জানা গেছে, ইউরোপের ৪০ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে। ফলে পুতিনের ঘোষণার পরই জ্বালানি বাজারে প্রভাব পড়ে।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, সব কিছুর সঙ্গে সঙ্গতি রেখেই গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই গ্যাস সরবরাহ চলমান থাকবে, তবে তা আগের নির্ধারিত চুক্তি অনুযায়ী।

এদিকে গ্লোবাল পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়া বাদ পড়ায় দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনের বিকল্প পথ খুঁজছে ভারত। মার্কিন ডলার বাদ দিয়ে রুপি-রুবল ট্রানজেকশনের সেই বিকল্প ব্যবস্থার ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। ভারতীয় রপ্তানিকারকদের একটি সংগঠনের বরাতে বুধবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) সভাপতি এ শক্তিভেল জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের লেনদেন অব্যাহত রাখতে রুপি-রুবল বাণিজ্য ব্যবস্থা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহের প্রথম দিকে।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৯ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ