1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

জি-২০ সম্মেলনে যোগ দিতে আগ্রহী পুতিন : রুশ রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৪৯ Time View

চলতি বছরের শেষের দিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগ্রহী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে পুতিনের এমন আগ্রহের কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লুডমিলা ভোরোবিভা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এমন সময়ে জি-২০ সম্মেলনে যোগদানে পুতিনের আগ্রহের কথা জানিয়েছেন যখন এই জোট থেকে দেশটিকে বাদ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

বুধবারের সংবাদ সম্মেলনে লুডমিলা ভোরোবিভা বলেন, শুধু জি-২০ নয়, অনেক সংস্থাই রাশিয়াকে বহিষ্কারের চেষ্টা করছে। পশ্চিমা দুনিয়ার প্রতিক্রিয়া একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে হামলা চালানোর পর জি-২০তে রাশিয়ার আর থাকা উচিত কিনা সেটি নিয়ে এরইমধ্যে পর্যালোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা। ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডের পক্ষ থেকেও বৃহৎ অর্থনীতির দেশগুলোর এই জোট থেকে রাশিয়াকে বহিষ্কারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব তুলে ধরা হয়েছে। ২২ মার্চ পোল্যান্ডের দেওয়া ওই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার কথা জানিয়েছে ওয়াশিংটন। জি-২০ থেকে রাশিয়াকে সরাসরি বাদ দেওয়ার যে কোনও উদ্যোগ বাস্তবায়ন করা অবশ্য সহজ হবে না। কারণ এক্ষেত্রে চীন, ভারত, সৌদি আরবের মতো দেশগুলো জোরালো বিরোধিতা করতে পারে।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘রাশিয়া জি-২০ এর সদস্য থাকার উপযুক্ত কিনা সেটি নিয়ে আলোচনা হয়েছে। তারা যদি এখানে সদস্য হিসেবে থাকে তাহলে এটি একটি কম দরকারী একটি সংস্থায় পরিণত হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ