1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রেড লাইসেন্স মিলবে এক পোর্টালে: বাণিজ্যমন্ত্রী সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন মাদক সেবনের ভিডিও: ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

চীনজুড়ে করোনার দাপট, আরেকটি শহরে লকডাউন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৯ Time View

চীনে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশজুড়ে মঙ্গলবার নতুন করে ৪ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে বাণিজ্যিক কেন্দ্র শেংইয়াঙে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার রাতে সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে।

তবে কর্তৃপক্ষ অব্যাহত লকডাউনের কারণে প্রবৃদ্ধিতে সংকট তৈরির বিষয়ে সতর্ক করেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন অর্থনীতি এবং স্বাস্থ্য সুরক্ষার মধ্যে সমতার চেষ্টা করে যাচ্ছে।

গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমডাব্লিউসহ আরো অনেক শিল্প কারখানার কার্যালয় শেংইয়াঙে অবস্থিত। মঙ্গলবার এ শহরে নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ কারনে কর্তৃপক্ষ আবাসিক সকল কম্পাউন্ডকে নিবিড় ব্যবস্থাপনায় এবং ৪৮ ঘন্টার মধ্যে করোনার নেগেটিভ ফলাফল ছাড়া বাসিন্দাদের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চীনের অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব কমানো এবং একইসঙ্গে করোনার জিরো নীতির বিষয়ে কঠোর থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

উল্লেখ্য, বিশ্বে করোনা মহামারি প্রথম প্রাদুর্ভাব চীনের উহান শহরে ২০১৯ সালে দেখা দেয়। সে সময় দেশটি করোনা প্রতিরোধে ‘জিরো করোনা’ নীতি ঘোষণা করে এবং তা নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ