1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.৬৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ Time View

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে।

এদিকে, একই সময়ে করোনাভাইরাস শনাক্তের হার নেমেছে ৩ দশমিক ৬৫ শতাংশে। এ সময়ে ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন।

২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ২, চট্টগ্রামে ১ এবং খুলনায় ১ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ