1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির

পুতিনের সঙ্গে মোদির ফোনালাপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ Time View

ইউক্রেনে সহিংসতা বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি কূটনৈতিক আলোচনা এবং সংলাপের পথে ফিরে আসার জন্য সব পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ইউক্রেনে হামলা বন্ধের আহ্বান জানান নরেন্দ্র মোদি।

এর আগে বৃহস্পতিবার দিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শান্তি ফেরাতে মধ্যস্থতা করার আহ্বান জানান বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ঘটনাপ্রবাহ সম্পর্কে নরেন্দ্র মোদিকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনে ভারতীয় নাগরিকদের বিশেষ করে ছাত্রদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগ নিয়েও আলোচনা করেন বলে জানা গেছে।

দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কূটনৈতিক দলগুলো প্রাসঙ্গিক স্বার্থের বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে বলেও একমত হয়েছেন দুই নেতা।

টানা এক মাস ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সকালে ইউক্রেনের ওপর হামলা চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে লড়াই অব্যাহত রয়েছে রুশ সেনা ও ইউক্রেন সেনাবাহিনীর মধ্যে। এর মাঝে ইউক্রেনের রাজধানী কিয়েভেও বড় ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ