1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির

ইউক্রেন ইস্যুতে বড় বিপদের মুখে বিশ্ব: গুতেরেস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৯ Time View

আর কোনো রক্তপাত ছাড়াই ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সতর্ক করে তিনি বলেছেন, এই সংকটের কারণে বড় বিপদের মুখে রয়েছে বিশ্ব।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মহাসচিব এ কথা বলেন। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, অনেক বছর ধরে যে সংঘাতের মুখোমুখি হইনি, এমনই এক সংঘাত এড়াতে এখনই সংযম, ন্যায়সংগত আচরণ এবং উত্তেজনা কমানো প্রয়োজন।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইউক্রেনে সংঘাত বাড়লে বিশ্বে এমন সংকট দেখা দেবে, যা বহু বছর দেখা যায়নি। তিনি বলেন, ‘এখন সময় এসেছে যুদ্ধবিরতির পথে হাঁটার এবং সংলাপ ও সমঝোতার পথে ফিরে আসার।’

জাতিসংঘের মহাসচিব বলেছেন, আর কোনো রক্তপাত ছাড়াই এই সংকট সমাধানে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ