1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির

নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়তে বলেছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ Time View

যুদ্ধের আশঙ্কায় রাশিয়ায় অবস্থারত নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের অনুরোধ করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে শতাধিক রাশিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। খবর আল–জাজিরার

আজ বুধবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতামূলক এক বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছে। এতে ইউক্রেনের নাগরিকদের রাশিয়া ভ্রমণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে রাশিয়ায় অবস্থান করছেন, তাঁরা যেন অতিসত্বর দেশটি ত্যাগ করেন।

সম্প্রতি পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দোনেৎস্ক এবং লুহানস্ককে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই ঘোষণার পর রাশিয়ান পার্লামেন্ট সদস্যসহ ৩৫১ রাশিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেনের পার্লামেন্ট। এরপর দেশটির পার্লামেন্ট এই সতর্কতা জারি করল।

এদিকে আত্মরক্ষার জন্য নাগরিকদের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিতে যাচ্ছে ইউক্রেন। পার্লামেন্টের অধিবেশনে ইতিমধ্যে আইনের একটি খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

আইনটির খসড়া প্রস্তুতকারী এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্র ও সমাজের স্বার্থে এই আইন করা হচ্ছে। তিনি আরও বলেন, নাগরিকদের হুমকি ও ঝুঁকি থেকে বাঁচাতে আইনটির দরকার ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ