1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশের জায়গা নিচ্ছে চীন? পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত বীমাদাবির অর্থ কেটে রেখে নতুন বীমায় নিষেধাজ্ঞা উদ্যোক্তা হতে আট জেলায় ১৮ হাজারের বেশি আবেদন বিএনপি নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে হেরে শুরু ফর্টিস এফসির

হাসপাতালেই থাকতে হচ্ছে পেলেকে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ Time View

ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলেকে আরো কিছু দিন হাসপাতালে থাকতে হবে। গত ১৩ ফেব্রুয়ারি কেমো দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পেলেকে। কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। মূত্রনালীতে সংক্রমণ পাওয়ার কারণে আরো কিছু দিন হাসপাতালে রাখা হবে এই কিংবদন্তিকে।

ব্রাজিলের সাও পাওলো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে থাকার সময় কিছু পরীক্ষা করা হয় পেলের। সেই সময় তাঁর মূত্রনালীতে সংক্রমণ দেখতে পাওয়া যায়। তাই আরো কিছু দিন হাসপাতালে রাখা হবে তাকে। তবে অন্য কোনো সমস্যা নেই বলেই জানিয়েছে হাসপাতাল সূত্র। ফলে কিছুদিন পর হাসপাতাল ছাড়তে পারবেন পেলে।

গত কয়েক বছর ধরে পেলে একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। এজন্য এখন আর জনসমক্ষে আসেন না তিনটি বিশ্বকাপ জেতা এই ফুটবলার। তার কোমরে অস্ত্রোপচার হয়েছে। এর ফলে হাঁটার সমস্যাও তৈরি হয়েছে ৮১ বছর বয়সী এই মহানায়কের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ