1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান ব্যবসা পরিচালনায় ১০৭ বাধা চিহ্নিত ব্যবসায়ীদের, সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট সংক্রান্ত ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া? মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন

পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দিলেন পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫০ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দুটি রুশপন্থী বিচ্ছিন্নতাকামী অঞ্চলের স্বাধীনতাকে গতকাল সোমবার স্বীকৃতি দেওয়ার পর সেখানে সৈন্য মোতায়েনের নির্দেশ দিলেন।

পশ্চিমারা মনে করছে, পুতিনের এই পদক্ষেপ সংকট আরো ত্বরান্বিত করবে। বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে পুতিনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী অঞ্চলের স্বীকৃতি দিয়ে একটি ডিক্রি জারি করেছেন।

সেই অঞ্চলগুলোতে ‘শান্তি বজায় রাখতে’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সৈন্য পাঠাতেও বলেছেন তিনি।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুতিন একটি ডিক্রি জারি করার পর বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দোনেৎস্ক শহর দিয়ে ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে যেতে দেখা গেছে।

রাশিয়ার এই পদক্ষেপগুলোর কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়রা নিন্দা করছে এবং নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। তবে এখনো স্পষ্ট নয় যে, ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণের দিকে ধাবিত হওয়ার ব্যাপারে পুতিনের এটি প্রথম বড় পদক্ষেপ কি না; যে ব্যাপারে পশ্চিমা দেশগুলো কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছে।
সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ