1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান ব্যবসা পরিচালনায় ১০৭ বাধা চিহ্নিত ব্যবসায়ীদের, সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট সংক্রান্ত ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া? মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন

করোনার চেয়ে পরিবেশ দূষণের কারণেই বেশি মৃত্যু : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

কোভিড-১৯ মহামারী নয় বরং বিভিন্ন দেশ এবং কোম্পানির পরিবেশ দূষণ বিশ্বজুড়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী বলে জানানো হয়েছে জাতিসংঘের একটি প্রতিবেদনে।

মঙ্গলবার জাতিসংঘের পরিবেশ বিষয়ক এই প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এতে কয়েকটি বিষাক্ত রাসায়নিকের ব্যবহার বন্ধে ‘জরুরি ভিত্তিতে এবং উচ্চাভিলাষী ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কীটনাশক, প্লাস্টিক এবং ইলেকট্রনিক বর্জ্যের কারণে বিশ্বজুড়ে যে দূষণ হচ্ছে তাতে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি এই দূষণ বিশ্বজুড়ে এক বছরে অন্তত ৯০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটাচ্ছে। অথচ গুরুতর এই বিষয়টি বেশিরভাগ সময়ই এড়িয়ে চলা হয়।

ওয়াল্ডমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত প্রায় ৫৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

পরিবেশ নিয়ে ওই প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডেভিড বয়েড বলেন, ‘দূষণ এবং বিষাক্ত রাসায়নিকের কারণে মানুষ যে মৃত্যু ঝুঁকিতে রয়েছে তা প্রতিরোধে বর্তমানে যেসব ব্যবস্থা আছে সেগুলো যে ব্যর্থ তা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। এর ফলে মানুষের একটি সতেজ, স্বাস্থ্যকর এবং স্থিতিশীল পরিবেশ পাওয়ার অধিকার বিশ্বজুড়েই লঙ্ঘিত হচ্ছে।’

আগামী মাসে পরিবেশবিষয়ক এই প্রতিবেদনটি জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপন করা হবে। জাতিসংঘের মানবাধিকার পরিষদ স্বাস্থ্যকর পরিবেশকে মানুষের মানবিক অধিকার বলে ঘোষণা করেছে।

মঙ্গলবার পরিষদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেখানে মানুষের তৈরি পরিবেশ দূষণকারী পদার্থ পলিফ্লুরোয়ালকাইল এবং পারফ্লুরোঅ্যালকাইলের ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। নন-স্টিক তৈজসপত্র তৈরিতে ওই দুই পদার্থ ব্যবহার করা হয়।

পলিফ্লুরোয়ালকাইল এবং পারফ্লুরোঅ্যালকাইলের সঙ্গে মানুষের ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্পর্ক রয়েছে। এটিকে ‘আজীবনের রাসায়নিক’ বলা হয়। কারণ, এটি সহজে ভাঙে না তাই এটি পরিবেশ থেকে নির্মূলও হয় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ