1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান ব্যবসা পরিচালনায় ১০৭ বাধা চিহ্নিত ব্যবসায়ীদের, সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট সংক্রান্ত ভুয়া পূজামণ্ডপের নামে ১,৮০০ কেজি চাল উত্তোলনের চেষ্টা, প্রচার না করার অনুরোধ অভিযুক্ত ব্যক্তির কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১৯, হাসপাতালে ২৫ আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া? মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কাল ঢাকায় আসতে পারেন

রাশিয়া সেনা প্রত্যাহারের ঘোষণায় তেলের দাম কমল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৪ Time View

ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া তার কিছু সেনা সরানোর ঘোষণা দিয়েছে। এ খবরে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে গেছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্তে মোতায়েন তার দেশের সেনাবাহিনীর একাংশকে প্রত্যাহার করা হবে।

তার এ ঘোষণার পর ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি তিন ডলার ৮৪ সেন্ট কমে ৯২ ডলার ৬৪ সেন্টে পৌঁছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস তেলও ব্যারেলপ্রতি চার ডলারেরও বেশি কমে ৯১ ডলার ২৯ সেন্টে বিক্রি হয়েছে।

অথচ গত সপ্তাহে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো এবং রাশিয়া চরম মুখোমুখি অবস্থানে পৌঁছে গেলে বিশ্ববাজারে তেলের দাম ২০১৪ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ব্রেন্ট তেল গত কয়েকদিনে ব্যারেলপ্রতি ৯৭ ডলার পর্যন্ত বিক্রি হয়েছে।

২০২০ সালের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দামে ভয়াবহ ধস নেমেছিল। কিন্তু ২০২১ সালে করোনার প্রকোপ কমে আসার সঙ্গে সঙ্গে তেলের চাহিদা বেড়ে যায় এবং তেলের দাম শতকরা ৫০ ভাগেরও বেশি বৃদ্ধি পায়।

এবার রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর ঘোষণা দেয়ায় যুদ্ধের আশঙ্কা কমে গেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আর এ বিষয়টির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। এ ছাড়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে সেদিকেও নজর রাখছেন তেল মার্কেটের নীতি নির্ধারকরা
তথ্যসূত্র : পার্সটুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ